চিকিৎসার আগে প্রতিরোধ

চিকিৎসার আগে প্রতিরোধ

ত্বকে ব্রণ উঠেছে- কী ব্যবহার করব?
মুখে দাগ হচ্ছে- কোন সিরাম লাগাব?
চুল পড়ছে- কোন তেল ব্যবহার করব?

কোনো সমস্যা দেখা দিলে আমরা স্বাভাবিকভাবেই প্রথমে তার সমাধান খুঁজি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে সমাধান খোঁজারও আগে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে - সমস্যাটি হচ্ছে কেন?

কারণ একই রকম দেখতে দুটি সমস্যার পেছনের কারণ সবসময় এক নাও হতে পারে। ত্বকের দাগ হতে পারে ব্রণের পরবর্তী প্রদাহ থেকে, সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে কিংবা মেলানিন তৈরির প্রক্রিয়ায় পরিবর্তনের কারণে। ত্বক শুষ্ক বা রুক্ষ লাগার পেছনে থাকতে পারে দুর্বল skin barrier, অতিরিক্ত cleansing কিংবা এমন skincare routine, যা ত্বকের স্বাভাবিক সুরক্ষাব্যবস্থাকেই ক্ষতিগ্রস্ত করছে। একইভাবে চুল পড়া, চুল ভেঙে যাওয়া এবং চুলের ঘনত্ব কমে যাওয়া..দেখতে কাছাকাছি মনে হলেও এগুলো এক বিষয় নয়।

তাই কোনো active ingredient বা skincare product বেছে নেওয়ার আগে নিজের সমস্যাটিকে বোঝা জরুরি।

চিকিৎসা শুধু সমস্যা হওয়ার পর শুরু হয় না

চিকিৎসাবিজ্ঞানে prevention বা প্রতিরোধের গুরুত্ব অনেক। কারণ একটি সমস্যা তৈরি হওয়ার পর সেটিকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি, সম্ভব হলে সমস্যাটি তৈরি হওয়ার ঝুঁকি কমানোও গুরুত্বপূর্ণ।

ত্বকের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

Pigmentation কমানোর জন্য বিভিন্ন active ingredient ব্যবহার করা যেতে পারে; কিন্তু পাশাপাশি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত না রাখলে নতুন pigmentation তৈরি হওয়ার প্রক্রিয়া চলতেই থাকে। দুর্বল skin barrier ঠিক করার চেষ্টা করা যায়; কিন্তু একই সঙ্গে যদি অতিরিক্ত exfoliation বা harsh cleansing চলতে থাকে, তাহলে barrier বারবার ক্ষতিগ্রস্ত হতে পারে।

অর্থাৎ skincare এর লক্ষ্য শুধু

“সমস্যা হলে কী ব্যবহার করব?”

এই প্রশ্নের উত্তর জানা নয়।

বরং জানতে হবে,

কেন সমস্যাটি হচ্ছে?
ত্বক বা চুলের ভেতরে কী পরিবর্তন ঘটছে?
কোন অভ্যাসগুলো সেটিকে বাড়িয়ে দিচ্ছে?
কীভাবে সমস্যাটি হওয়ার ঝুঁকি কমানো যায়?
এবং প্রয়োজন হলে কোন ingredient বা treatment বৈজ্ঞানিকভাবে যুক্তিসংগত?

এই কারণেই Disperse Beauty তে আমরা ingredient এর নামের চেয়ে তার কাজকে বেশি গুরুত্ব দিই

Niacinamide, Alpha Arbutin, Kojic Acid কিংবা Ceramide নামগুলো জানা সহজ। কিন্তু একটি ingredient জনপ্রিয় হলেই সেটি সবার প্রয়োজন, এমন নয়।

আমরা জানতে চাই আরও গভীরে।

একটি ingredient ত্বকের কোন biological pathway তে কাজ করে, কীভাবে কাজ করে, কোন concentration এ তার কার্যকারিতার evidence রয়েছে, কোন সমস্যায় সেটি যুক্তিসংগত এবং কোথায় তার সীমাবদ্ধতা রয়েছে, এই বোঝাপড়াই হওয়া উচিত সচেতন skincare এর ভিত্তি।

কারণ skincare কোনো trend অনুসরণ করার বিষয় নয়। এটি নিজের ত্বককে বোঝার বিষয়।

আমাদের লক্ষ্য তাই শুধু সমাধান দেওয়া নয় 

Disperse Beauty এর এই Skin & Hair Blog এ আমরা ধাপে ধাপে কথা বলব ত্বক, চুল, scalp এবং বিভিন্ন পরিচিত concern নিয়ে।

আমরা বোঝার চেষ্টা করব সমস্যার পেছনের science।
জানব বিভিন্ন ingredient কীভাবে কাজ করে।
আলাদা করব evidence আর প্রচলিত ধারণাকে।
কথা বলব প্রতিরোধ নিয়ে।
এবং যেখানে skincare যথেষ্ট নয়, সেখানে জানব কখন একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন।

কারণ সচেতন skincare শুরু হওয়া উচিত একটি product দিয়ে নয়, সঠিক জ্ঞান দিয়ে।

সমাধানের আগে বোঝাপড়া।
চিকিৎসার আগে প্রতিরোধ। 

এটাই Disperse Beauty-এর skincare philosophy।

Back to blog