Skip to product information
1 of 3

Disperse Beauty

Glow Essential Soap

Glow Essential Soap

Regular price ৳950.00BDT
Regular price Sale price ৳950.00BDT
Sale Sold out

Description:
 

ত্বকের যত্নের একটি প্রাচীন রহস্য, এখন এক টুকরো সাবানের মাঝে!
Glow Essential Soap হল এক অনন্য ও প্রাকৃতিক ফর্মুলায় তৈরি সাবান, যা ত্বককে উজ্জ্বল, মসৃণ ও প্রাণবন্ত করে তোলে। Disperse Beauty-ই প্রথম আনে—আটটিরও বেশি প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি এই রিচ কোয়ালিটি কোল্ড প্রসেস সোপ, যা পুরোপুরি প্রস্তুত হতে ৪৫ দিন সময় লাগে।

এক নজরে গ্লো এসেনশিয়াল সোপ এর উপাদানসমূহ (Ingredients):
🌿 চন্দন (Sandalwood) – ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রণের দাগ হ্রাস করে।
🌿 কাঁচা হলুদ (Raw Turmeric) – ব্রণ প্রতিরোধ করে ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে।
🌿 মুলতানি মাটি (Multani Mitti) – অতিরিক্ত তেল শোষণ করে, রোমকূপ পরিষ্কার করে ও ত্বকের টানটান ভাব বজায় রাখে।
🌿 কেওলিন ক্লে (Kaolin Clay) – মৃদু এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে, ত্বকের ময়লা দূর করে ও কোমলতা বাড়ায়।
🌿 শঙ্খ গুঁড়া (Conch Powder) – ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, অসমান স্কিন টোন ঠিক করে ও পিগমেন্টেশন কমায়।
🌿 মধু (Honey) – ত্বকে গভীর ময়েশ্চার প্রদান করে, নরম ও মসৃণ করে এবং প্রাকৃতিক গ্লো আনে।

বিশেষ বৈশিষ্ট্য (Special Features):
1. ফেনা কম তৈরি হয়: Glow Essential Soap এ কোন কৃত্রিম ফেনা তৈরি করার উপাদান নেই, যা ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।
2. কৃত্রিম সুঘ্রাণ ফ্রি: আমরা জানি, অনেকেই সাবানের সুগন্ধে আকৃষ্ট হন, কিন্তু কৃত্রিম সুগন্ধীগুলি অনেক সময় ত্বককে শুষ্ক, দাগযুক্ত বা সংবেদনশীল করে ফেলতে পারে। Glow Essential Soap-এ কোনো কৃত্রিম সুগন্ধী ব্যবহার করা হয় নি, তাই এটি খুবই মৃদু ও প্রাকৃতিক গন্ধযুক্ত।
3. প্যারাবেন ও সালফেট মুক্ত: সালফেট ত্বককে শুকিয়ে দিতে পারে, আর প্যারাবেন দীর্ঘমেয়াদী ব্যবহারে ত্বকের ক্ষতি করতে পারে। Glow Essential Soap ত্বককে অতিরিক্ত শুকনো বা ক্ষতিগ্রস্ত করে না।

ব্যবহারের নির্দেশনা (How to Use):
1️⃣ ত্বক পানি দিয়ে ভিজিয়ে নিন।
2️⃣ সাবান হাতে ঘষে হালকা ফেনা তৈরি করুন এবং মুখ ও শরীরে আলতোভাবে ম্যাসাজ করুন। (ফেনা কম হলেও চিন্তার কিছু নেই, কারণ এখানে কৃত্রিম ফেনার কোনো উপাদান ব্যবহৃত হয়নি।)
3️⃣
২০-৩০ সেকেন্ড রেখে ত্বকে শোষিত হতে দিন।
4️⃣ পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।
5️⃣ দৈনিক ২ বার (সকাল ও রাত) ব্যবহার করুন।

সতর্কতা (Warnings):
চোখে লাগানোর থেকে বিরত থাকুন:
• যদি সাবান চোখে চলে যায়, সঙ্গে সঙ্গে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সংবেদনশীল ত্বকে ব্যবহার: • ক্ষতিগ্রস্ত বা অতিসংবেদনশীল ত্বকে ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করুন।
 ত্বক শুষ্ক হলে: • ব্যবহারের পর পর্যাপ্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
ফলাফল (Results):
✅ নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে
✅ কালচে দাগ, ব্রণের দাগ ও পিগমেন্টেশন হ্রাস পাবে
✅ ত্বক হবে নরম, মসৃণ ও হাইড্রেটেড

⏳ দৃশ্যমান পরিবর্তন পেতে ৪-৬ সপ্তাহ পর্যন্ত নিয়মিত ব্যবহার করুন।

সংরক্ষণ নির্দেশনা (Storage Instructions):  
শুকনো জায়গায় সংরক্ষণ করুন এবং সরাসরি পানির সংস্পর্শ থেকে দূরে রাখুন।

  • This product has been tested at the BCSIR facilities
  • Free Home Delivery all over Bangladesh

 

View full details